এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ২০:০০

অলোক কুমার মিস্ত্রী

প্রভাষক

সরকারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ, পিরোজপুর

 

 

 

 

 

 

জীববিজ্ঞান দ্বিতীয়পত্র      

 

আজ আমি তোমাদের জীববিজ্ঞান  মানব শারীরতত্ত্ব এর রক্ত ও রক্ত সংবহন -বিষয়ের ওপর সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

রফিকের আব্বু অতিকায় মোটাসোটা ও বয়সে প্রবীণ। হঠাত্ পাশের বাড়ি বিয়ের অনুষ্ঠানে বসে বুকে ব্যথা অনুভব করায় ডাক্তারের শরণাপন্ন হলেন। ডাক্তার তাকে বললেন, এটি হার্ট ডিজিজের পূর্বলক্ষণ।

(ঘ) রফিকের আব্বুর ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ বিশ্লেষণ করো।                               

(ঘ) উত্তর:রফিকের আব্বুর রোগ লক্ষণটি হচ্ছে অ্যানজাইনা। ডাক্তারি পরিভাষায় যা হূদরোগ বা হার্ট ডিজিজের পূর্বলক্ষণ মাত্র। এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে সুনির্দিষ্ট কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হওয়া এবং তা ধরে রাখাই হচ্ছে এটি প্রতিরোধের একমাত্র উপায়। এ জন্য কিছু বিষয় গুরুত্বের সাথে নিতে হবে। তবে কিছু বিষয়ের নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই। যেমন: বয়স, লিঙ্গভেদ, হূদরোগ ও অ্যানজাইনার পারিবারিক ইতিহাস। যা আমাদের সাধ্যের মধ্যে, সেগুলো মেনে চলতে হবে। নিম্নে তা দেওয়া হলো-

১. ধূমপান পরিহার করতে হবে।

২. নিয়মিত ডায়াবেটিস, প্রেসার কন্ট্রোল রাখতে হবে।

৩. নিয়মিত সময় করে ঔষধ সেবন করে যেতে হবে।

৪. দেহের অতিরিক্ত মেদ কমাতে হবে।

৫. চর্বি জাতীয় খাবার ও প্রাণীজ মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে।

৬. অ্যালকোহল ও মদ্যপান বর্জন করতে হবে।

৭. সারাক্ষণ হাসি খুশি থাকতে হবে।