ক্ষণজন্মা মেঘনাদ সাহা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ২০:০২

 

উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী ড. মেঘনাদ সাহা। ৬ অক্টোবর ১৮৯৩ খ্রিষ্টাব্দে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শেওড়াতলী গ্রামে জন্মগ্রহণ করেন।

ড. সাহা ছিলেন জ্যোতির্পদার্থ বিজ্ঞানী, যিনি পদার্থবিজ্ঞানে তাপীয় আয়নীকরণ তত্ত্বের প্রতিষ্ঠাতা হিসেবে খ্যাত। তাঁর আবিষ্কৃত সাহা আয়নীভবন সমীকরণ নক্ষত্রের রাসায়নিক ও ভৌত ধর্মাবলি ব্যাখ্যায় ব্যবহূত হয়। তাঁর তাপীয় আয়ন-তত্ত্বে আয়নীভবনসংক্রান্ত একটি সমীকরণ উপস্থাপন করেন যা ‘সাহা আয়নীভবন সমীকরণ’ নামে পরিচিত। ১৯২০ সালে Philosophical Magazine-এ প্রকাশিত প্রবন্ধে সাহা এই সমীকরণ দেন।

মেঘনাদ সাহা পরমাণুবিজ্ঞান, জ্যোতির্পদার্থবিদ্যা, নিউক্লিয় পদার্থবিদ্যা, আয়ন মণ্ডল, বায়ুমণ্ডল ও মহাকাশবিজ্ঞান, পঞ্জিকা সংস্কার, বন্যা প্রতিরোধ ও নদী পরিকল্পনা বিষয়ে গবেষণা করেন।

মো. মিলন হোসেন