মুহম্মদ আনিসুল হক
১৬ ফেব্রুয়ারি ২০২১ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার
আজ ৩ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ এবং ৩ রজব ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪৩ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৫৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: ইউরেনাস ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৭। শুভ বার: রবি ও সোম। শুভ রত্ন: এমিথিস্ট ও গার্নেট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। শরীর ভালো নাও থাকতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। শ্রমিক-নেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সিনিয়রদের পরামর্শ অনুযায়ী চলুন। সামাজিক কাজে অংশ নিয়ে সাফল্য লাভের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বাড়তে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
সামাজিকক্ষেত্রে যোগাযোগে সাফল্য পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। জীবন ও জগত্ সম্পর্কে নতুন কোনো ধারণা পেতে পারেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। আপনজন কেউ শত্রুতা করতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
কর্মপরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে যাবতীয় ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সন্তানের প্রতি খেয়াল রাখুন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ বজায় রাখুন। আর্থিক দিক ভালো যাবে। মাথাব্যথায় ভুগতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। অপরের প্রতি বিনয়ী আচরণ করুন।
