গুঁড়িয়ে দেওয়া হলো সাততলা ভবনসহ ৩৮ অবৈধ স্থাপনা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৪

ঢাকার চারপাশের নদী দখলমুক্ত রাখতে বিআইডব্লিউটিএর চলমান অভিযানে গতকাল সোমবার শ্যামবাজার ও উলটিগঞ্জ এলাকায় ্ত সাততলা ভবনসহ ৩৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক গুলজার আলী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল। গুলজার আলী জানান, উচ্ছেদ করা অবৈধ স্থাপনার মধ্যে রয়েছে সাততলা ভবন একটি, আধাপাকা শেড ১২টি, টিনশেডের বড় গোডাউন পাঁচটি, দোকান ১৮টি, টংদোকান দুইটি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি ৩৫ শতাংশ সরকারি জমি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। এ মাসের মধ্যে বুড়িগঙ্গা নদীর উভয় পাড়ের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।