সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে ধামরাইয়ের সূয়াপুর ইউনিয়নে গাজীখালী নদীর ওপর আনন্দনগর-রাজনগর সেতুর নির্মাণকাজ গতকাল সোমবার শুরু হয়েছে। স্থানীয়রা জানান, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. হাফিজুর রহমান সোহরাবের ঐকান্তিক প্রচেষ্টায় তাদের দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ সম্পন্ন হলে এই পথে ধামরাই তথা ঢাকা জেলার সঙ্গে মানিকগঞ্জ জেলার সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। এলাকাবাসীর পক্ষ থেকে সরকার ও স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমদকে ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগের অপ্রতিদ্বন্দ্বী সম্ভাব্য প্রাথী সোহরাব চেয়ারম্যান বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় এলাকাবাসীর স্বপ্ন সফল হতে যাচ্ছে। আমরা সবাই আনন্দিত। ’
