সস্ত্রীক করোনার টিকা নিলেন যুবলীগ চেয়ারম্যান

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৭

বিশেষ প্রতিনিধি

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এবং তার স্ত্রী বিশিষ্ট আইনজীবী নাহিদ সুলতানা যুথি গতকাল সোমবার মহাখালীতে অবস্থিত শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে কোভিড-১৯ করোনার টিকা নিয়েছেন।

এ সময় শেখ ফজলে শামস্ পরশ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কারণে অনেক দেশের আগেই আমরা করোনার টিকা পেয়েছি। কোনো প্রকার অপপ্রচার-গুজবে কান না দিয়ে পরিবার ও দেশের মানুষের সুরক্ষার স্বার্থে সবাই করোনার টিকা গ্রহণ করুন। আমরাও টিকা নিয়েছি। এখানে ভয়ের কিছুই নেই, তবে টিকা গ্রহণের পরেও মাস্ক পরিধান অব্যাহত রাখুন।