সৈয়দপুরে রসুনের খেতে পচন

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:১০

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুরে চলতি রবি মৌসুমে রসুনের আবাদকৃত খেতে পচনসহ গাছের গোড়ায় কৃমি পোকার আক্রমণ দেখা দিয়েছে। উপয়ান্তর না দেখে অনেকে অপরিপক্ব অবস্থাতেই রসুন তুলে ফেলছেন। কৃষক রবিউল ইসলাম জানান, তার ২৫ শতক জমির রসুন খেতে গাছের আগায় পচন দেখা দিয়েছে। এছাড়া গোড়ায় কৃমি পোকারও আক্রমণ ঘটেছে। কৃষক মনোয়ার জানান, তার ৫৫ শতক জমির রসুন নিয়ে একই রকম সমস্যায় পড়েছেন। সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শাহিনা বেগম জানান, কৃষকরা আমাদের বিষয়টি জানায়নি। তবে উপসহকারী কৃষি কর্মকর্তারা তাদের এলাকায় কাজ করছেন।