রাণীনগরে কমছে লাঙল দিয়ে চাষ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:১১

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

একসময় জমি চাষের জন্য ব্যবহার হতো গরু-মহিষ, জোয়াল ও লাঙল। কিন্তু কালের বিবর্তনে ও আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার এই ঐতিহ্যটি। বর্তমানে রাণীনগরে লাঙল দিয়ে জমি চাষ এখন আর চোখে পড়ে না। উপজেলার ভবানীপুর গ্রামের কৃষক আজাদ প্রামাণিক জানান, ছোটবেলায় হাল চাষের কাজ করতেন। বাড়িতে হাল চাষের বলদ গরু ছিল দুই-তিন জোড়া। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন, গরু-মহিষ, লাঙল ও জোয়াল ছিল কৃষকের আশীর্বাদস্বরূপ। কিন্তু বর্তমান সময়ে আধুনিক কৃষি প্রযুক্তি পুরাতন চাষ পদ্ধতিকে আমূল পরির্বতন করেছে।