গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
গোবিন্দগঞ্জে আলুর জমি থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে স্থানীয়রা উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের আলুর জমিতে কম্বল জড়ানো কন্যাশিশুর লাশ দেখতে পেয়ে বৈরাগীহাট পুলিশ তদন্তকেন্দ্রে খবর দেয়। বৈরাগীহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মিলন কুমার চ্যাটর্জী জানান, এখন পর্যন্ত মৃত শিশুটির পরিচয় পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
