মহেশপুর সীমান্তে মাদকসহ আটক ২

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:১২

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুর যাদবপুর ও খোসালপুর সীমান্তে রবিবার রাতে মাদকসহ দুই ব্যক্তিকে আটক করেছে ৫৮ বিজিবি। বিজিবির প্রেস রিলিজ সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে যাদবপুর বিওপির নায়েব সুবেদার হেলাল উদ্দিনের নেতৃত্বে টহল দল অভিযান চালিয়ে বড়বাড়ী মাঠ থেকে ঐ গ্রামের স্বপন ও তুহিন মিয়াকে ১৯৫ বোতল ফেনসিডিল ও দুই কেজি গাঁজাসহ আটক করে। অন্যদিকে খোসালপুর বিওপির হাবিলদারের নেতৃত্বে অভিযান চালিয়ে খোসালপুর মাঠ থেকে ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এ সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, পৃথক মামলা হয়েছে। আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।