পাবনা প্রতিনিধি
পাবনার সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে আমিরুল ইসলাম (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আতাইকান্দা বুনেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ঐ ইউনিয়নের কাথুলিয়া গ্রামের মুন্তাজ ব্যাপারীর ছেলে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, আমিরুলকে গুলি করে হত্যা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। হত্যার কারণ এবং জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।
