নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা
নিয়ামতপুরে বিয়ের মাইক্রোর সঙ্গে সংঘর্ষে চার্জার ভ্যানের এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের তেনাপীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত খাই মালা ওরফে লুত্ফন নেছা (৬৩) উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত আয়েজ উদ্দিনের স্ত্রী। আহত মাইক্রো চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির জানান, মাইক্রোর সঙ্গে সংঘর্ষে আহত চার্জার ভ্যানের নারী যাত্রীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়নি।
