বখাটের বাবাসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৩

স্কুলছাত্রী অপহরণ

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

আদমদীঘিতে স্কুলছাত্রী অপহরণের ঘটনায় বখাটের বাবাসহ পাঁচ জনের বিরুদ্ধে রবিবার রাতে মামলা করা হয়েছে। আসামিরা হলেন, আদমদীঘির ধনতলা গ্রামের রনি, জনি ও তাদের বাবা মুনছুর, লাদেন এবং জামিল। মামলা সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার স্কুলছাত্রীকে স্থানীয় বখাটে জনি বিভিন্ন সময় প্রেম প্রস্তাবসহ উত্ত্যক্ত করত। বিষয়টি স্কুলছাত্রীর পরিবারের লোকজন রনির পরিবারকে জানালে তারা ক্ষিপ্ত হয়। গত ৯ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়া মাত্রই রনি ও তার সহযোগীরা ঐ ছাত্রীকে মাইক্রোযোগে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় অপহূতার বাবা বাদী হয়ে রনিসহ পাঁচ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত দু-তিন জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা করেন। থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে।

চৌদ্দগ্রামের বাবুচি বাজার