গোলাম রসুল চৌধুরী
আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরীর পিতা মুক্তিযোদ্ধা গোলাম রসুল চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলার চকবিজলী গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
