ইত্তেফাক রিপোর্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু সিরামিকের পরিচালকদের বড় অঙ্কের জরিমানা করেছে বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নিয়ম ভঙ্গের দায়ে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে ১ কোটি টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে ১০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জরিমানার এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানির সিকিউরিটিজের সমন্বিত মূল্যই উক্ত সিকিউরিটিজের সংশোধিত ফ্লোর প্রাইজ হিসেবে বিবেচিত হবে।
