ক্যাপসন নিউজ২

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:২১

নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মিলনায়তনে বাংলাদেশ মডেল ফার্মেসি ও মডেল মেডিসিন শপের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা এবং অ্যাক্রিডিটেশন সনদ বিতরণ অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান। বিপিডিএস নাটোর জেলা সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজমেন্ট সায়েন্সেস ফর হেলথের প্রিন্সিপাল টেকনিক্যাল অ্যাডভাইজার ডা. ইফতেখার হাসান খান, ঔষধ প্রশাসন রাজশাহীর বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ নাঈম গোলজার, নাটোরের সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুম। এর আগে তিনি শহরের মাদ্রাসা মোড়ে তিনটি মডেল ফার্মেসির উদ্বোধন করেন