ইত্তেফাক রিপোর্ট
পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে গতকাল সোমবার বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। সেইসঙ্গে লেনদেনের পরিমাণও বেড়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩৫১টি কোম্পানির ২১ কোটি ৭৭ লাখ ৮২ হাজার ৩৬১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ১০৮২ কোটি ২৭ লাখ ২৭ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮০১ কোটি ৬৬ লাখ টাকা। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৯৭ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ৫৫৪৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ৪৬ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ২১৪৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ২১ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ১২৬০ দশমিক ২২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২৬টির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৯১টি কোম্পানির শেয়ার।
অপরদিকে, গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৩ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৩৯ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ১৭৫ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৬৯৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২২৮টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৪৬টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৯১ লাখ টাকা।
