মেসির হয়ে মারামারি করেন তারা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:২৪

মাঠের মধ্যে সবসময়ই ঠান্ডা মেজাজে থাকেন লিওনেল মেসি। প্রতিপক্ষ ডিফেন্ডাররা চটানোর চেষ্টা করলেও বেশির ভাগ সময় সেটা পাত্তা দেন না তিনি। তবে তাই বলে চুপ থাকেন না সতীর্থরা। তেমন কিছু হলে দ্রুতই মেসির হয়ে মারামারি করার জন্য ঝাঁপিয়ে পড়েন দুই আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেস ও রদ্রিগো দি পল। আর্জেন্টাইন রেডিওভিত্তিক সংবাদমাধ্যম ক্লাব ৯৪.৭কে দেওয়া এক সাক্ষাত্কারে দি পল বলেন, ‘মেসি বলে সব প্রতিপক্ষই নাকি পারদেস ও আমাকে ঘৃণা করে। তখন আমরা বলি যে, তোমার জন্য আমাদের লড়াই করতে হয়, কারণ তোমাকে তো সেখানে যেতে দিতে পারি না। অধিনায়ক হিসেবে মেসি আমাদের জন্য তার দরজা সবসময়ই খোলা রাখে। আমাদের দলে বয়স্ক ও তরুণ দুই ধরনের খেলোয়াড় আছে। মাঝে মাঝে আমরা একসঙ্গে বসে বয়স্ক খেলোয়াড়দের অভিজ্ঞতার গল্প শুনি।’