রাজধানীর রমনার মগবাজার ডাক্তার গলির একটি বাসা থেকে মো. নাঈম (২৫) নামের এক মোটর মেকানিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিত্সক দুপুর সোয়া ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই কাইয়ুম ও বোন মেহেরুন্নেসা জানান, তাদের ভাই ১০ দিন আগে প্রেম করে বিয়ে করে। প্রায় সময়ই তার স্ত্রী তাকে সন্দেহ করে, এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিমান করে ফ্যানের হুকের সঙ্গে ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
