বাংলা প্রথমপত্র
এইচ.এম. ফেরদাউস হাসান
প্রভাষক, বাংলা
মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ
মিরপুর, ঢাকা
কপোতাক্ষ নদ
২২। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় যে সম্বোধনসূচক শব্দ ব্যবহার করা হয়েছে, তা-
i. সখা ii.সখে iii.হে নদ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৩। কপোতাক্ষ দুগ্ধ-স্রোতরূপী হলে স্বদেশকে বলা চলে-
i. মা ii.মাতৃস্তন
iii.দুধের উত্স
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) iii (গ) ii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও:
আরমান সাহেব সিলেট জেলার জকিগঞ্জের পাশ দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা নদীতে নৌকায় করে প্রায়ই দু তীরের সৌন্দর্য উপভোগ করতেন। এখন তিনি কুষ্টিয়ায় তাঁর গ্রামের বাড়িতে অবসর জীবনযাবন করছেন। অবসর জীবনে কুশিয়ারা আরমান সাহেবকে যেন হাতছানি দিয়ে ডাকে।
২৪। ‘কপোতাক্ষ নদ’ কবিতার যে দিকটি উদ্দীপকে উদ্ভাসিত, তা হলো-
(ক) শৈশব স্মৃতি (খ) স্মৃতিকাতরতা
(গ) প্রকৃতি প্রীতি (ঘ) দেশপ্রেম
২৫। উদ্দীপকে উদ্ভাসিত দিকের সঙ্গে সম্পৃক্ত চরণ হলো-
i. সতত, হে নদ, তুমি পড় মোর মনে
ii.বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে
iii.সতত তোমার কথা ভাবি এ বিরলে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও:
জ্যোতিষের জন্ম গ্রামে। শহরে অবস্থানের প্রেক্ষিতে কখনো গ্রামে গেলে সব স্মৃতি একে একে ভেসে ওঠে মনের পর্দায়। সবচেয়ে বেশি মনে পড়ে শৈশবের অসংখ্য স্মৃতিবিজড়িত হালদা নদীটির কথা।
২৬। উদ্দীপকের সাথে তোমার পাঠ্যসূচির কোন কবিতার সাদৃশ্য লক্ষ করা যায়?
(ক) তিতাস (খ) বাংলা আমার
(গ) কপোতাক্ষ নদ
(ঘ) সাত সাগরের মাঝি
২৭। পাঠ্যসূচির কবিতাটিতে এবং উদ্দীপকে যে দিকটি প্রকাশ পেয়েছে তা হলো-
i. ভ্রান্ত আবেগ ii.স্মৃতিকাতরতা
iii.দেশপ্রেম
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর:২২-গ,২৩-ক,২৪-খ,২৫-খ,২৬-গ ২৭ গ
