মুহম্মদ আনিসুল হক
১৭ ফেব্রুয়ারি ২০২১ খ্রিষ্টাব্দ, বুধবার
আজ ৪ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ এবং ৪ রজব ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪৩ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৫৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :শনি ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা :৪ ও ৮। শুভ বার :শনি ও রবি। শুভ রত্ন :নীলা ও গার্নেট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। অকারণ ব্যয় পরিহার করুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। প্রয়োজনে বন্ধুদের সহযোগিতা পেতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
অসুস্থ পিতার প্রতি খেয়াল রাখুন। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো সেলাকের পরামর্শে উপকৃত হতে পারেন। তীর্থযাত্রা হতে পারে। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দাম্পত্য ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। জ্ঞাতিশত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। বিবাদ এড়িয়ে চলুন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
অসুস্থবোধ করতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হারাতে পারেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। বিনোদন শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। চলাফেরায় সতর্ক থাকুন। আবেগ সংযত রাখুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আর্থিক দিক ভালো যেতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। পড়াশোনায় আনন্দ পেতে পারেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। চক্ষুসংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে।
