ভালোবাসার মাসে ফুডপান্ডার সব অফার

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:০৫

ভালোবাসার মাস উদ্যাপনে ফুডপান্ডা বাংলাদেশ নিয়ে আসছে আকর্ষণীয় ও রকমারি সব অফার এবং ছাড়। দেশব্যাপী তাদের পান্ডামার্টের ডার্কস্টোরগুলো থেকে যেকোনো অর্ডারের ওপর দিচ্ছে ১৪ শতাংশ পর্যন্ত ছাড়।

এছাড়াও ১৩০ টাকার বেশি মূল্যের যেকোনো অর্ডারে ‘লাভপান্ডা৫০’ ভাউচার ব্যবহারে গ্রাহকরা পাবেন ৫০ টাকা ছাড় (শুধু ঢাকা ও চট্টগ্রামে প্রযোজ্য) এবং ১০০ টাকার বেশি মূল্যের যে কোনো অর্ডারে ‘লাভপান্ডা৩০’ ভাউচার ব্যবহারে পাবেন ৩০ টাকা ছাড়। (ঢাকা ও চট্টগ্রাম ছাড়া অন্যান্য স্থানে প্রযোজ্য)। —প্রেস বিজ্ঞপ্তি