পেমেন্ট প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসা আইএনসি (এনওয়াইএসই: ভি) সৌম্য বসুকে বাংলাদেশে তাদের কান্ট্রি ম্যানেজার পদে নিযুক্ত করার ঘোষণা দিয়েছে। তিনি বাংলাদেশ, নেপাল এবং ভুটানে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করবেন। গত বছরের শেষে ভিসা বাংলাদেশে তাদের কান্ট্রি লিয়াজোঁ অফিস স্থাপনের পরিকল্পনা ঘোষণা করে। এর মাধ্যমে ভিসার ঢাকাভিত্তিক একটি আলাদা টিম থাকবে, যা সৌম্যর নেতৃত্বে পরিচালিত হবে। সৌম্য ২০১৬ সাল থেকে ভিসার সঙ্গে কাজ করছেন। এর পূর্বে তিনি ভারতের বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান যেমন—টাটা গ্রুপ, ক্রিসিল এবং ডায়বল্ড নিক্সডর্ফের ব্যবস্থাপনায় কাজ করেছেন। —প্রেস বিজ্ঞপ্তি
