গোলাম কিবরিয়া জব্বার
খালিয়াজুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া জব্বার (৬৭) গত সোমবার রাতে বিএসএমএমইউর আইসিইউয়ে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের ছোট ভাই। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ-আসর গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এমপি, নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায় ও জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান শোক প্রকাশ করেছেন।
