বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের বীরপাশা ও আমিরাবাদ গ্রামের সংযোগ সেতুর (চারঘাট ব্রিজ) স্লাব ভেঙে মরণ ফাঁদে পরিণত হয়েছে। বীরপাশা কাড়াল বাড়ি সংলগ্ন খালের ওপর ২০১২ সালে একটি আয়রন সেতু নির্মাণ করা হয়। বছর পার না হতেই এর স্লাব ভেঙে যায়। বীরপাশা গ্রামের এনামুল হক হাওলাদার বলেন, দুই গ্রামের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সেতুটি পারাপার হচ্ছে। কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন হাওলাদার বলেন, চারঘাট সেতু পুনর্নিমাণের জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, দ্রুত সেতুটি পুনরায় নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
