আরিফিন শুভর নতুন পরিচয়

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪২

ভারতীয় পরিচালক শ্যাম বেনেগালের ‘বঙ্গবন্ধু’তে নাম ভূমিকায় কাজের সুবাদে আলোচনায় অভিনেতা আরিফিন শুভ। ক’দিন আগেই ভারতে ছবিটির শুটিং সেটে জন্মদিন কাটালেন তিনি। এবার তার নতুন আরেকটি পরিচয় এলো সামনে।

পার্সোনাল কেয়ার ব্র্যান্ড হিমালয়া’র মেনজ ফেসওয়াশের বাংলাদেশি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় এই তারকা। এ বিষয়ে চুক্তিস্বাক্ষর করেছেন তিনি।  

নতুন দায়িত্ব পেয়ে আরিফিন শুভ বলেন, ‘বর্তমান সময়ে যেকোনো ক্ষেত্রে নিজের একটি ছাপ ও উপস্থিতি বজায় রাখা খুবই প্রয়োজনীয়। হিমালয়া’র ফেসওয়াশ ব্যবহারের উপকারিতা ভীষণভাবে লক্ষণীয় এবং ত্বকের যত্নে এটাই আমার প্রথম পছন্দ।’

হিমালয়া বাংলাদেশ-এর বিজনেস প্রধান শ্রীকান্ত আইয়ারের কথায়, ‘আরিফিন শুভকে সঙ্গে পেয়ে আমরা আনন্দিত।  তিনি আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব নিয়ে আমাদের নতুন ক্যাম্পেইন ‘ড্যাশিং পুরুষের স্ম্যাশিং ফেসওয়াশ’-এর সঙ্গে যাত্রা শুরু করেছেন।  আমাদের বিশ্বাস, তার সুবাদে হিমালয়ার মেন ফেসওয়াশ তরুণদের নিত্যদিনের স্টাইল চর্চায় গ্রহণযোগ্য হয়ে উঠবে।’  

ইত্তেফাক/এমএএম