চিতলমারীতে চার ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৬

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা

চিতলমারীতে সোমবার রাতে অগ্নিকাণ্ডে চারটি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। উপজেলার খাসেরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী, বাগেরহাট ও টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বিকাশ বড়াল ও শেফালী মণ্ডল জানান, তাদের  মালামালসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন তারা নিঃস্ব।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফুল আলম বলেন, ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সাহায্য করা হবে।