ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজে সরস্বতী পূজা উদ্যাপন

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৭

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

ভাণ্ডারিয়ায় মঙ্গলবার মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের হিন্দুধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী ও ভক্তদের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে অনাড়ম্বরভাবে সরস্বতীপূজা উদ্যাপিত হয়েছে। কলেজের মানিক মিয়া পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এর আয়োজন করা হয়।

ধর্মীয় আচার অনুযায়ী পূজামণ্ডপে ভক্তরা করজোড়ে অধিক জ্ঞান লাভের আশায় ব্রাহ্মণ সন্তোষ মুখার্জির মন্ত্র পাঠের সঙ্গে সঙ্গে বিদ্যার দেবী সরস্বতীর চরণে অঞ্জলি প্রদান করেন।