টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় নিয়ম অমান্য করে প্লাস্টিকের বস্তায় আলু রাখার প্রবণতা ক্রমশই বেড়েছে। বিষয়টি আমলে নিয়ে স্থানীয় কাঁচাবাজারের আড়তে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার টঙ্গিবাড়ী বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উছেন মে। এ সময় তিনি সরকারনির্দেশিত পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় আলু রাখার চাক্ষুষ প্রমাণ পান এবং এ অপরাধে বিসমিল্লাহ বাণিজ্যালয় কাঁচাবাজার আড়তের মালিক আমির হোসেনকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেন। এ অভিযানে সহযোগিতা করেন নারায়ণগঞ্জ পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মো. এনায়েত হোসেন ও টঙ্গিবাড়ী থানা পুলিশ।
