২৬ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৮

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা

টঙ্গীর মোক্তারবাড়ি রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজা উদ্ধার ও চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। ঘটনাটি ঘটে সোমবার রাতে। আটককৃতরা হলেন—ময়মনসিংহের জসিম উদ্দিন মোস্তফার ছেলে শরিফুল ইসলাম, শেরপুরের আনছার আলীর ছেলে শামীম মিয়া, চাঁদপুরের নুরু মিয়ার ছেলে জাবের মিয়া ও ময়মনসিংহের আব্দুর রাজ্জাকের ছেলে সোহাগ রানা। পুলিশ জানায়, অভিযানের সময় আলমগীর হোসেন নামে এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। আটককৃতরা ৯ মাস যাবত্ ঐবাড়িতে ভাড়া থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, আটককৃতদের গতকাল গাজীপুর কোর্টে চালান করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।