বকশীগঞ্জে গুলিবিদ্ধ যুবকের লাশ বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৩

বকশীগঞ্জের ধানুয়া কামালপুর সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশি যুবকের লাশ বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। গতকাল মঙ্গলবার ধানুয়া কামালপুর স্থলবন্দর সীমান্তে আনুষ্ঠানিকভাবে লাশ হস্তান্তর করা হয়। নিহত যুবকের নাম শহিজল মিয়া ওরফে শিক্কু মিয়া। তিনি লাউচাপড়া গ্রামের ফারাজ উদ্দিনের ছেলে।

জানা যায়, শহিজল মিয়া গত ১৩ ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হয়। ঐদিন বিকালে মেয়ের মোবাইল ফোনে জানায়, তিনি ভারতীয় সীমান্তে আছে। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। গত রবিবার সীমান্তে গুলিবিদ্ধ হয়ে মারা যায় শহিজল মিয়া। সোমবার গুলিবিদ্ধ লাশ নিয়ে কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী তুরং পাড়া এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।