গোপন বার্তায় ‘বন্দিদশার’ বর্ণনা দিলেন দুবাইয়ের রাজকুমারী

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০২:০০

  দুবাইয়ের শাসক শেখ মোহাম্মেদ বিন রশিদ আল মাকতুমের মেয়ে রাজকুমারী লতিফা আল মাকতুম অভিযোগ করেছেন যে তারা তার বাবা তাকে ‘বন্দী’ করে রেখেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি লতিফা আল মাকতুমের  বেশ কিছু গোপন ভিডিও প্রকাশ করেছে। সেখানেই তিনি এমন অভিযোগ করেছেন।  

 ভিডিওতে লতিফাকে বলতে শোনা যায়, নৌকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় কমান্ডোরা তাকে আটক করেন এবং আবারও আটককেন্দ্রে নিয়ে যান। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর লতিফার বন্ধুরা তার মুক্তির ব্যবস্থা করতে পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন।

পরিবারের ‘নির্যাতনের’ মুখে ২০১৮ সালে সাগর পাড়ি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন লতিফা। কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে তিনি ধরা পড়ে যান। ঐ ঘটনা সারা বিশ্বে আলোচনার জন্ম দেয়।   

ইত্তেফাক/এআর