ইসলামপন্থী বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই করতে ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষে একটি বিল পাস করা হয়েছে। অভিযোগ ছিল যে এই বিলের মাধ্যমে ফ্রান্সে ধর্মীয় দলগুলোর বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে। বিশ্লেষকরা বলছেন, মুসলিমদের টার্গেট করতে এই নতুন আইন আনা হচ্ছে । ফ্রান্সে এবং এর বাইরে অনেক সমালোচক বলছেন, ধর্মকে টার্গেট করতেই এই আইন ব্যবহার করা হবে।
ইসলামের নাম ব্যবহার না করে মঙ্গলবার বিচ্ছিন্নতাবাদবিরোধী নামে বিলটি ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষে উত্থাপন করা হয়। বিলটির পক্ষে বিপক্ষে ৩৪৭টি ভোট পড়ে। এছাড়া ১৫১জন ভোট দিয়েছেন বিলটির বিপক্ষে । আর ৬৫ জন ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ আসন রয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর দল লা রেপুব্লিক এন মারচে।
জানা গেছে, নিম্নকক্ষে পাস হওয়া বিলটি পরবর্তীতে ফ্রান্সের আইনসভার উচ্চকক্ষে যাবে। সেখানে পাস হলেই এটি আইন হিসেবে অনুমোদন পাবে।
ইত্তেফাক/এআর
