কোটালিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা :

ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টে রায় আজ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩১

গোপালগঞ্জের কোটালিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর আজ বুধবার রায় ঘোষণা করবে হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণার জন্য এইদিন ধার্য রেখেছেন। রায় ঘোষণার জন্য মামলাটি সংশ্লিষ্ট বেঞ্চের আজকের দৈনন্দিন কার্যতালিকার এক নম্বর ক্রমিকে রয়েছে। ফেব্রুয়ারি ভাষার মাস হওয়ায় রায়টি বাংলায় ঘোষণা করবেন বিচারপতিরা।