ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর রাস্তার কাজে অনিয়ম অনুসন্ধানে কমিটি

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৩:২০

ঢাকার ধামরাইয়ে খোদ এমপির ইউনিয়নে তার নিজের চলাচলের সড়ক কার্পেটিংয়ে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠার প্রেক্ষিতে গত ১২ ফেব্রুয়ারি দৈনিক ইত্তেফাকে ‘ধামরাইয়ে সড়ক মেরামতে ইটের বদলে পোড়ামাটি’ শিরোনামে সংবাদটি প্রকাশিত হওয়ার পর অনিয়ম অনুসন্ধানে কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে পরদিনই উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. শাহিনুজ্জামান এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সামিউর রহমানকে সদস্য করে দুই সদস্য বিশিষ্ট অনুসন্ধান কমিটি গঠন করেন এবং জরুরী ভিত্তিতে অনুসন্ধান প্রতিবেদন পেশ করার জন্য নির্দেশ দেন।

পরে ধামরাই উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আজিজুল হক তড়িঘড়ি করে রাস্তা থেকে ইটগুলো সরিয়ে নেন।

ইত্তেফাক/এমআর