দিনাজপুরের কাহারোল উপজেলার বিভিন্ন হাট বাজারসহ মুরগির বাচ্চা বেশি দামে বিক্রি করতে নতুন ফাঁদ পেতেছে প্রতারক চক্র। রং করে বিক্রি করা হচ্ছে একদিনের বাচ্চা।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) কাহারোল উপজেলার ১০ মাইল মোড়ে দেখা গেছে এই রং করা মুরগির বাচ্চা বিক্রি করতে। বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে লাল, গোলাপি, হলুদ, নীল ও সবুজ নানা রঙের মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে। এগুলো অন্য কোনো জাতের মুরগি নয়। এগুলো লেয়ার জাতের মুরগির বাচ্চা বলে কাহারোল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান আলী জানান।

ছবি: সংগৃহীত
তিনি বলেন, এভাবে মুরগির বাচ্চা বিক্রি করাটা ঠিক না প্রতারক চক্রের। যদি এসব মুরগি কোথাও পাওয়া যায়, তাদেরকে ধরে আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করা হবে। মাঠ পর্যায়ে কর্মীদের নির্দেশ দিয়েছি এই সকল বাচ্চা জাতে বিক্রি করতে না পারে সেদিকে নজর রাখার জন্য।
ইত্তেফাক/এমএএম
