বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা করোনা ভাইরাসের টিকা নিবেন বৃহস্পতিবার। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নিবেন ক্রিকেটাররা। বিসিবির মেডিক্যাল বিভাগ বুধবার এ তথ্য নিশ্চিত করেছে।
প্রথম দফায় শুধু নিউজিল্যান্ড সফরে যাবেন এমন ক্রিকেটাররাই টিকা নিবেন। আপাতত তাদের জন্যই টিকার ব্যবস্থা করেছে বিসিবি। তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলতে চলতি মাসেই নিউজিল্যান্ডে উড়াল দিবে বাংলাদেশ দল।
টিকার জন্য আগ্রহী ক্রিকেটাররা নাম জমা দিয়েছেন বিসিবিতে। চূড়ান্ত তালিকা থেকে ওয়ানডে, টি-২০ দলের ক্রিকেটারদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে। নিউজিল্যান্ড সফরে সুযোগ না পাওয়া জাতীয় দলের ক্রিকেটার ও বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার, ঘরোয়া ক্রিকেটে ক্লাবের ক্রিকেটাররা পরে টিকা পাবেন। তারপরই ঘরোয়া ক্রিকেট চালু করবে বিসিবি।
ইত্তেফাক/এসআই
