বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া বরাবরই কাজ নিয়ে শিরোনামে আসেন। নিজের মেধা যোগ্যতায় এরইমধ্যে বলিউড ছেড়ে নিজের দ্যুতি ছড়িয়েছেন হলিউডে। তবে এবার তিনি খবরে এলেন নিজের আত্মজীবনী ‘আনফিনিশড’-এর লেখা নিয়ে। নিজের লেখা এই বইটিতে তিনি তার জীবনের নানা ঘটনা সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন। সেখানেই স্থান পেয়েছে জনপ্রিয় এই তারকার প্রেম-বিরহ।
জানা গেছে, নিজের জীবনের অসম্পূর্ণ গল্পগুলো বইয়ের পাতায় জায়গা করে নিয়েছে। বইটির অনেকটা অংশজুড়ে প্রিয়াঙ্কা তুলে ধরেছেন ২০১৬ সাল এবং ব্রেকআপ! বইটিতে কারো নাম না প্রকাশ করে প্রিয়াঙ্কা এ বিষয়ে লিখেছেন, পেছনে তাকালে মাঝে মাঝে অবাক হই। সম্পর্কে থাকার সময় নিজের সবটুকু দিয়েছিলাম। সেই সম্পর্ক ছিল জনপ্রিয় কয়েকজন মানুষের সঙ্গে। আমি ব্যক্তিগত কুত্সা করতে চাই না। তাই কারো নাম নিলাম না। এখন আমিও বিবাহবন্ধনে। আর তাদের তো সন্তানও রয়েছে। তবে মাঝে মাঝে মনে হয়, আগে কী আমি সম্পর্কগুলোকে বুঝতে পারতাম না!
প্রিয়াঙ্কার বইয়ের এই পাতাগুলো পড়ে নেটিজেনদের কৌতুহল এখন তুঙ্গে। কারো নাম না বললেও অনেকেই মনে করছেন, প্রিয়াঙ্কা এখানে শাহরুখের কথাই বলতে চেয়েছেন। তবে এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, ‘শাহরুখ ও আমার সম্পর্ক নিয়ে আগে যেমন রহস্য ছিল, এখনো না হয় রহস্য হয়েই থাক। আর আমিও রহস্যেই থাকতে চাই।’
