জয়পুরহাটে বসন্ত উদ্যাপন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪১

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে মঙ্গলবার সন্ধ্যায় বসন্ত উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়, পিউলী ধর। এছাড়া একক ও দলীয় সংগীত ও নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ এম এ রব হাওলাদার, জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইশরাত ফারজানা প্রমুখ।