রামেক হাসপাতালে ১৭ দালাল গ্রেফতার

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪২

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল থেকে বুধবার সকালে নারীসহ ১৭ দালালকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। হাসপাতাল এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের নগর ডিবি পুলিশ কার্যালয়ে নেওয়া হয়।

গ্রেফতারকৃতরা হলো—হাসিবুল ইসলাম, মো. বাদল, সূর্য, প্রসাদ দাস, সুমন আলী, জুলমত, আব্দুল জলিল ওরফে রাজা, সাইদুর রহমান ওরফে বাবু, রিয়াজ, সঙ্গীত, সেন্টু রায়, নূর হোসেন ওরফে নাইম, বাবু, স্বাধীন ওরফে টিপু, আরিফ, রনি শেখ ও রোজিনা।

রাজশাহী মহানগর ডিবি পুলিশের এসি রাকিবুল ইসলাম শামিম জানান, রামেক হাসপাতালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।