প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে আটক ১

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪২

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা

নাঙ্গলকোটে এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে বুধবার মোশাররফ হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বেলঘর গোসাই বাজার উচ্চবিদ্যালয়ের বাথরুমের সামনে ধর্ষণের ঘটনা ঘটে। মোশাররফ হোসেন উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের মেরকট গ্রামের ফকিরবাড়ীর মৃত আব্দুল খালেকের ছেলে।

নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম বলেন, স্থানীয় ইউপি সদস্যদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোশাররফ হোসেনকে আটক করে। ভিকটিমকে পরীক্ষার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।