মহেশপুরে বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৩

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুরে মঙ্গলবার রাতে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম শফিকুল আলম। তিনি উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মৃত হাজি আব্দুর রহমানের ছেলে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে শফিকুল আলম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। অনেক চিকিত্সার পরও সুস্থ হননি বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছে।