ইয়াবাসহ দুই ভাই গ্রেফতার

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৪

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা

মোরেলগঞ্জে মঙ্গলবার রাতে ২০০ পিস ইয়াবাসহ দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো—রনি হাওলাদার ও হাসান হাওলাদার। তারা বারইখালী ১ নম্বর ওয়ার্ডের আব্দুস ছালাম হাওলাদারের ছেলে।

থানার ওসি (তদন্ত) ঠাকুরদাস মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানাপুলিশ অভিযান চালিয়ে বারইখালী ফেরিঘাট এলাকায় তাদের বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় রাতেই মাদক আইনে মোরেলগঞ্জ থানায় মামলা হয়েছে।