আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
ইত্তেফাক ডেস্ক
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনের উপলক্ষ্যে বুধবার বিভিন্নস্থানে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর।
আটোয়ারী (পঞ্চগড়) : উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. আব্দুর রহমান।
চন্দনাইশ (চট্টগ্রাম) : উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান সোলাইমান ফারুকী, সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা, চন্দনাইশ থানার ওসি নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
মান্দা (নওগাঁ) : উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় সভা প্রধান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হালিম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ মোল্লা এমদাদুল হক, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা প্রমুখ।
মেলান্দহ (জামালপুর) : বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান।
নিকলী (কিশোরগঞ্জ) : সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন মুন্নার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি নুরুল আমিন প্রমুখ।
মির্জাপুর (টাঙ্গাইল) : উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক।
আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
ইত্তেফাক ডেস্ক
বুধবার কয়েকটি উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর।
ডামুড্যা (শরীয়তপুর) :উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্তুজা আল-মুঈদ। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী।
দেলদুয়ার (টাঙ্গাইল) :উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দেলদুয়ার থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক প্রমুখ।
মহেশপুর (ঝিনাইদহ) :উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুলফিকার আলী, কৃষি কর্মকর্তা হাসান আলী, সাবেক পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুস সাত্তার প্রমুখ।
নিকলী (কিশোরগঞ্জ) :উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন মুন্নার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভুঁইয়া।
বাঞ্ছারামপুরে মাঠ দিবস অনুষ্ঠিত
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা উপজেলা বাঁশগাড়ী গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উত্পাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. জামাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা আলী আহম্মদ।
