যেখানে বেশি ময়লা থাকে, পানি জমে, ঝোপঝাড়ে নানা ধরনের আবর্জনার স্তূপে এডিস মশা ডিম দেয় এবং সেখানে বংশ বিস্তার করে। এই মশা কামড়ে ডেঙ্গুজ্বর হয়ে থাকে, যাতে মৃত্যুঝুঁকি বেশি। এটা একটি মারাত্মক রোগ। তাই ডেঙ্গুজ্বর থেকে বাঁচতে এবং এডিস মশার বংশ বিস্তার রোধে চারপাশ পরিষ্কার রাখুন, নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন।
সোহানুর রহমান সোহাগ
শিক্ষার্থী, বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়,
বলদিয়া, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম
