ফিটনেসবিহীন যানবাহন অপসারণ জরুরি

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৭

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে সড়ক দুর্ঘটনার হার অনেক বেশি। এর কারণ ফিটনেস বিহীন গাড়ি। দেশে বর্তমানে ফিটনেস বিহীন গাড়ির সংখ্যা চার লাখের বেশি। এত বৃহত্ সংখ্যক  ফিটনেসবিহীন বাহন প্রতিদিনই সড়কে চলাচল করছে; অথচ এগুলো তুলে নেওয়ার কার্যকর কোনো পদক্ষেপ নেই। এদিকে প্রতিদিনই সড়ক দুর্ঘটনার সাক্ষী হতে হচ্ছে আমাদের। সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি প্রতিরোধে আনফিট যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপের বিকল্প নেই।

হাবিব ওয়াহিদ

বড়বাড়ী, গাজীপুর­