রূপালী ব্যাংক লিমিটেডের রংপুর বিভাগের আওতাধীন লালমনিরহাট, দিনাজপুর ও রংপুর অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে বিভাগীয় সম্মেলন ও ব্যাবসায়িক পর্যালোচনা সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের রংপুর বিভাগীয় কার্যালয়ের আয়োজনে সংশ্লিষ্ট বিভাগের জি এম মো. আ. রহিমের সভাপতিত্বে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ অনলাইনে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন
০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রাজশাহী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এ এ এম হাবিবুর রহমানসহ অন্যরা। রাজশাহী জোনপ্রধান মো. মিজানুর রহমান মিজি এতে সভাপতিত্ব করেন
