সময় নিল এএফসি
স্পোর্টস রিপোর্টার
কাতার বিশ্বকাপ ফুটবল বাছাইয়ে বাংলাদেশের গ্রুপের খেলাগুলো বাংলাদেশেই আয়োজন করতে চায় বাফুফে। গতকাল এএফসির সঙ্গে বাফুফে ও গ্রুপের অন্যান্য দেশ ভারত, আফগানিস্তান এবং ওমানের সঙ্গে ভার্চুয়াল মিটিং করেছে। সেখানে আফগানিস্তান আবদার করেছে তারা ফিফার নিয়ম অনুসারে ৭২ ঘণ্টা আগে জাতীয় দলের খেলোয়াড়দের পাবে। ২১ মার্চ খেলোয়াড়দের পাবে। আর ২২ মার্চ ঢাকায় আসবে, ২৫ মার্চ বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ। ঢাকায় এসে আর দুই দিন কোয়ারিন্টিনে থাকতে হলে খেলাটা নাকি কঠিন হয়ে যায় এবং আফাগনিস্তান তাদের ম্যাচগুলো একটা ভেন্যুতে খেলতে চায়—আফগানিস্তানের এমন কথাগুলো জানিয়েছেন ন্যাশনাল টিমস কমিটির সদস্য সত্যজিত দাস রুপু। তিনি জানিয়েছেন এএফসি আফগানিস্তানের দাবিটা শুনেছে।’
তিনি বলেন, ‘আমরা আমাদের অবস্থানে রয়েছি। আমাদের এখানে নেপাল খেলে গেছে, লিগ চলমান রয়েছে, কোভিডের ভ্যাকসিন দেওয়া হচ্ছে।’ তিনি বলেন, ‘এএফসি এরই মধ্যে ভারত-কাতার এবং আফগানিস্তান ম্যাচ দুটি পূর্বনির্ধারিত সময়ে হচ্ছে না। এই ম্যাচ দুটি জুনে হবে।’ রুপু বলেন, ‘আমরা আমাদের অবস্থানে রয়েছি। আমরা চাই, আমাদের দেশে খেলা হোক। এএফসি আজ তাদের সিদ্ধান্ত জানাবে বলেছে বাফুফে।
