সিলেটে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে সিলেট জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।
বুধবার সন্ধ্যায় সিলেট জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ ঘোষণা দেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম।
এর আগে বুধবার দুপুরে নগরের চৌহাট্টার মাইক্রোবাসস্ট্যান্ডে উচ্ছেদ নিয়ে সিলেট সিটি করপোরেশনের কর্মীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই পক্ষে অনন্ত ১৫ জন আহত হন। এই ঘটনার পর দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের চন্ডিপুলে সড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা। সন্ধ্যায় তারা পরিবহন ধর্মঘটের ডাক দেয়।
ইত্তেফাক/ইউবি
