সাবেক এমপি আউয়ালের জামিন কেন বাতিল নয় :হাইকোর্ট

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০০:২৫

দুদকের দুর্নীতি মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক এমপি এ কে এম এ আউয়ালের জামিন কেন বাতিল করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক শুনানি করেন। আইনজীবীরা জানান, দুদকের মামলায় ঢাকার বিচারিক আদালত থেকে জামিন পান আউয়াল। আদালত তার জামিন বাতিল প্রশ্নে দুই সপ্তাহের রুল জারি করেছে। গত ৩০ সেপ্টেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির পরিচালক আলী আকবর বাদী হয়ে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করেন।